Web Analytics

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত ৭ জুন তিন কিশোর একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে এসআই (নি.) মো. জিশান আহম্মেদের নেতৃত্বে ১০ জুন রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোররা হলো মোরছালিন, মেহেরাজ হোসাইন ও মো. রাইসুল, যাদের বয়স ১৪ বছর। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পারিবারিক মানসিক চাপের কারণে তারা বাড়ি ছেড়ে চট্টগ্রাম শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, কিশোরদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।