Web Analytics

অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতির শ্লথগতি এবং ব্যাংক ও শিল্প খাতের তারল্যসংকট মোকাবিলায় নিয়মকানুন কিছুটা শিথিল করা হলেও তা যেন নতুন করে লুটপাট ও অনিয়মের সুযোগ না তৈরি করে। বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সৎ ও প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করে সহায়তা দিতে হবে এবং এ ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষাকবচ নিশ্চিত করা জরুরি। অতীতে ব্যাংক খাতে বিধিবিধান অতিরিক্ত শিথিল করার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে উদারীকরণ ও বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার সময়ের ভুল এবং তার পরিণতি বর্তমান নীতিনির্ধারকদের মনে রাখা উচিত বলেও তিনি বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের অভিজ্ঞতা ও বাস্তবতার ভিত্তিতে নতুন ব্যাংকিং নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। তাঁর মতে, শুধু আইন বা বিধিবিধান দিয়ে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়; ব্যাংকিং, করপোরেট ও শিল্প খাতের সবার ন্যূনতম নৈতিকতা দরকার। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতা থেকে মুক্ত রাখতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।