Web Analytics

মূল্যবৃদ্ধি, জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভ হয়েছে। প্যারিস, লিয়োঁ ও মার্সেইসহ বিভিন্ন শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ চলাকালে প্রায় এক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে বলে জানানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবারের কর্মসূচিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে আন্দোলনকারীদের কারও দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮ লাখ। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পুলিশের দাবি, আগের সপ্তাহের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে।

প্যারিসে মূল মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে পোর্ত দি ইতালিসহ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড পার হওয়ার চেষ্টা ও পুলিশকে লক্ষ্য করে লাঠি ও বস্তু নিক্ষেপের অভিযোগ ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, প্রায় ৫০০ বিক্ষোভকারী সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। মার্সেইয়ের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।