Web Analytics

সংযুক্ত আরব আমিরাতে শর্তসাপেক্ষ জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ কারণে আদালতের মাধ্যমে বেনজীরের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকার রোববার বিকেলে জামিনের বিষয়টি জানতে পেরেছে। আমিরাতের আদালত বেনজীরকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন। জামিনের শর্তগুলো কী, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনে আদালতের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চান না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত ল ফার্মকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের সচিব আরব আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। জামিনের শর্তের সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বেনজীরকে দেশে ফেরানোসংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতে জমা দিতে ল ফার্মকে বলা হয়েছে, যাতে দ্রুত জামিন বাতিলের আবেদন করা যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।