Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এবং প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার একটি মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংবিধানের ২৮ ও ৪১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা এবং ধর্মীয় আচার, উপাসনালয় ও ধর্ম প্রচারের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সরকার বাস্তবায়ন করেছে এবং করবে। তিনি বলেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি পূর্ণ শ্রদ্ধা কামনা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বছর পূজায় সর্বোচ্চ ছুটির ব্যবস্থা নিশ্চিত করেছেন এবং ভবিষ্যতেও এ ছুটির ধারাবাহিকতা রক্ষার দাবি সময়মতো পূরণ করা হবে। পূজা উপলক্ষে সরকারি অনুদান ও বরাদ্দও পর্যায়ক্রমে বাড়বে বলে তিনি জানান। সব ধর্মাবলম্বীর নাগরিক অধিকার ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।