Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার সকাল ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদনেতা তারেক রহমান। সব সরকারি দলের সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ, যার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

৩০০ আসনের সংসদে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।