Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিএনপি সরকার গঠনের পরপরই জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে এমন ব্যক্তিরা উপস্থিত আছেন, যাদের মানুষ বাধ্যবাধকতা ছাড়াই সম্মান করে এবং কঠিন সময়ে পরামর্শের জন্য নির্ভর করে। তিনি আরও বলেন, সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের মাধ্যমে বৈষম্য দূর করা হবে, যা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জার ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান করা হবে। পাইলট প্রকল্পে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা এবং প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।