Web Analytics

ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় ভোট দেওয়ার কারণে স্ত্রী বিবি জহুরাকে মৌখিকভাবে তালাক দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্ত্রী ভোট দিয়েছেন জানতে পেরে কাওসার রাস্তায় দাঁড়িয়ে তিন তালাক উচ্চারণ করেন এবং তাকে ঘরে ঢুকতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা কাওসারকে আটক করে মারধর করে, পরে জনতার ভিড় বাড়লে তিনি পালিয়ে যান।

এলাকাবাসীর তথ্যমতে, প্রথমবার ভোটার হওয়ায় জহুরা তিন সন্তানকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। কাওসার ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং এলাকায় উগ্র মেজাজের ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয়রা জানান, তিনি স্ত্রী ও শ্বশুরকে একাধিকবার মারধর করেছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করতেন।

বর্তমানে তিন সন্তান নিয়ে জহুরা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন এবং সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করছেন বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।