Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকায় একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তবে ঠিক কী বিষয়ে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সংবাদ সম্মেলনের বিষয়বস্তু প্রকাশ না হওয়ায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!