Web Analytics

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর বার্তা দিয়ে উত্তর কোরিয়া রোববার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে সাগরের দিকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী, প্রথমটি প্রায় ৪৫০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে সাগরে পড়ে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের জন্য পিয়ংইয়ংকে আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটের ভিত্তিতে উত্তর কোরিয়ার যেকোনো উসকানি মোকাবিলায় তারা প্রস্তুত।

উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক মহড়াগুলোর সমালোচনা করেছেন। তাঁর মতে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ার সময় কমালেও এর ‘উসকানিমূলক ও আগ্রাসী’ চরিত্র বদলায়নি। তিনি প্যাসিফিক ভ্যানগার্ড মহড়াকেও ‘উন্মত্ত সামরিক পদক্ষেপ’ বলেছেন এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য নিয়মিত মার্কিন নেতৃত্বাধীন মহড়াকে দায়ী করেছেন। তিনি জানান, উত্তর কোরিয়া পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা জোরদারের নীতি অব্যাহত রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।