Web Analytics

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিয়োগে অনিয়ম, জাল সনদ ও অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে এবং রুল জারি করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগমের দায়ের করা জনস্বার্থে রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে আট সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

গত বছরের ২৭ আগস্ট দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে রূপপুর প্রকল্পে অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, জাল সনদ ব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনের ভিত্তিতে দায়ের করা রিটে বলা হয়, গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর তদন্তে উদ্যোগ নেয়নি, ফলে বিচারিক হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে।

আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রশাসনিক অনুমোদন এবং প্রাসঙ্গিক নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না তা পর্যালোচনা করতে হবে, যাতে প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও সততা নিশ্চিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।