Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি ছিল জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ উপেক্ষা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর ঘোষণা দিয়েও মাত্র তিন মাসের মধ্যে তা বৃদ্ধি করেছে। তিনি দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোগহীনতার সমালোচনা করেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ঢাকা দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলও তেল-গ্যাসের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে নিন্দা জানান।

একই দাবিতে দেশের সব মহানগরে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।