Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করার জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। বিপুল জনসংখ্যার দেশে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছাতে কার্যকর স্থানীয় সরকার বিশেষ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতন্ত্র ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ, নির্বাচন প্রক্রিয়া, গ্রামীণ নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত রেংগলি সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি ও নারী ক্ষমতায়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ জানান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিকেন্দ্রীকরণ, আর্থিক সক্ষমতা, জনসম্পৃক্ততা ও স্থানীয় নির্বাচন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।