Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও অগ্রগতি জানতে চেয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি সরকারের কাছে এ বিষয়ে জবাব চান এবং সংশ্লিষ্ট আদালতে বেনজীরকে হাজির করার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্টতা দাবি করেন।

রোকেয়া বেগম বলেন, তিনি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। বিগত ফ্যাসিস্ট সরকার টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে বেনজীর আহমেদ অন্যতম বলেও তিনি মন্তব্য করেন। তিনি মানবতাবিরোধী অপরাধ, গুম, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, অর্থ পাচার, আর্থিক অনিয়ম, পাসপোর্ট জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করেন।

তিনি বেনজীরের বিরুদ্ধে মামলা ও ইন্টারপোলের রেড নোটিশের প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ জুন দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ প্রয়োজনীয় নথি পাঠিয়েছে। রোকেয়া বেগম সেন্ট লুসিয়ায় তার বর্তমান অবস্থান, আইনগত ও কূটনৈতিক বাধা এবং বিদেশে থাকা অভিযুক্তদের মামলা, সম্পদ শনাক্তকরণ, প্রত্যাবর্তন বা প্রত্যর্পণ ও বিচারের অগ্রগতি সংসদে জানানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।