Web Analytics

মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নরেন্দ্র মোদির নাম উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট-সংক্রান্ত কাজের জন্য মাসে ৭৫ হাজার ডলার পেত। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে। জুনে মোদি ভারতের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় ট্রাম্প ওই পোস্ট দেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মোদি সরকার মার্কারিকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা রয়েছেন। ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপ আয়োজন করে। মে ও জুনের এসব আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কথা হয়। ২০২৫ সালের এপ্রিলে মাসে এক লাখ ৫০ হাজার ডলারের চুক্তি হলেও ২৩ জুন মিলার বিশেষ সরকারি কর্মচারী হিসেবে ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ায় চুক্তিটি বাতিল হয়। আইন অনুযায়ী, বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক কাজ করা প্রতিষ্ঠানকে কার্যক্রম, গ্রাহক ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।