Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে অম্লান রাখার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় ডাকসুর ভিপি সাদিক কায়েম শহীদ মেহেদী হাসান জুনায়েদ, সোহেল, দ্বীন ইসলাম, রমিজ উদ্দিন, সাইদুল ইসলাম, জহিরুল ইসলাম শুভ ও তাহের জামান প্রিয়র বাবা-মাকে সঙ্গে নিয়ে এটি উদ্বোধন করেন।

গত ৫ আগস্ট প্রায় ৫০ জন শহীদ ও আহত পরিবারের সদস্যের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থাপনাটির ভাবনা ও প্রতীকী তাৎপর্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভাঁজকরা ধাতব কাঠামোটি ক্ষতবিক্ষত ও রুক্ষ হলেও ভেঙে পড়েনি বা নত হয়নি; এটি জুলাইয়ের নির্ভীক চেতনার স্থায়ী স্থাপত্যিক প্রকাশ।

সাদিক কায়েম বলেন, স্মৃতিস্তম্ভটি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনড় অবস্থানের প্রতীক এবং এখানে শিক্ষার্থীরা ন্যায্য দাবি ও অন্যায়ের প্রতিবাদ জানাবে। তিনি বৃত্তাকার কাঠামোকে ঐক্যবদ্ধ শক্তির বার্তাবাহী বলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং নিহত-আহতদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়; তা পরিচালনা করেন শহীদ জুনায়েদের বাবা। ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।