Web Analytics

বরগুনার আমতলী পৌরসভার এ কে স্কুল চৌরাস্তা এলাকায় বুধবার সকালে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজমিস্ত্রি জাহিদুল হাওলাদার (৩৫) ও ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৫০)।

আমতলী ফায়ার সার্ভিস জানায়, সকালে জাহিদুল সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে ভেতরে নামলে কিছুক্ষণ পর চিৎকার শুরু করেন। তাকে উদ্ধারে জাফর ট্যাংকে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করে ট্যাংক ভেঙে দুজনকে উদ্ধার করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ জানান, ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইডসহ ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া ভেতরে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে অপমৃত্যুর মামলা করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।