Web Analytics

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে এক বাণীতে তিনি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে দিবসটি ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট আন্দোলনে জীবনদানকারী শ্রমিকদের স্মরণ করেন এবং বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার।

তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শ্রমবান্ধব উদ্যোগের কথা উল্লেখ করেন এবং জানান, শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন ও কল্যাণমূলক পদক্ষেপের ধারাবাহিকতা বজায় থাকবে। প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও তিনি জানান, যা তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।