Web Analytics

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত জনগণের রায়ের সঙ্গে সরাসরি প্রতারণা।

নেতারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে মানুষ স্পষ্ট রায় দিয়েছে। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, ৪ কোটি ৭২ লাখের বেশি মানুষ ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাদের ভাষ্য, ওই আদেশ অনুযায়ী সংবিধান পরিবর্তনের একমাত্র পথ হলো সংবিধান সংস্কার পরিষদ।

জাতীয় ছাত্রশক্তি অভিযোগ করে, সরকার জনগণের রায় এড়িয়ে সংসদে একটি সংশোধন কমিটি গঠন করেছে এবং দলীয় সুবিধামতো পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংগঠনটি কমিটি অবিলম্বে বাতিল, এর সুপারিশের ভিত্তিতে কোনো সংশোধনী বিল না আনা এবং সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে। তারা বিশেষ কমিটির কোনো মতবিনিময়, শুনানি বা পরামর্শ বৈঠকেও অংশ নেবে না বলে জানায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।