Web Analytics

বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা অভিযোগ করেছেন, মানহীন কনটেন্ট ও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্পাঙ্গনে স্থবিরতা নেমে এসেছে। রোববার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক এক সেমিনারে এই অভিযোগ তোলেন তারা। জনপ্রিয় অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ভিউ বাণিজ্য শিল্পের সর্বনাশ করেছে এবং এর ফলে শিল্পীরা প্রেরণাহীন সময় পার করছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্পীরা এখনও মতপ্রকাশের স্বাধীনতা ও অসংকোচে নিজেকে প্রকাশ করার সুযোগ পাননি, যা উন্নত দেশগুলোর শিল্পীদের রয়েছে। তৌকীর আহমেদ ও তার সমসাময়িক শিল্পীদের কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে আসার প্রশংসা করেন তিনি।

সেমিনারে আবুল হায়াত, আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির ও দীপা খন্দকার বক্তব্য দেন। অনুষ্ঠানে তৌকীর আহমেদের চলচ্চিত্র, মঞ্চনাটক ও টেলিভিশন কাজ নিয়ে আলোচনা হয় এবং শেষে তার নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।