Web Analytics

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ। গত সোমবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, বিভিন্ন বিভাগের উপমহাব্যবস্থাপক এবং বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদান উপলক্ষে নূর মোহাম্মদ বলেন, ৯৭৯টি শাখা ও প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর এই প্রতিষ্ঠানের সামনে বিপুল সম্ভাবনা রয়েছে। সবাই একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসার উন্নয়নকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন। অগ্রণী ব্যাংকে যোগদানের আগে তিনি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ছিলেন। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।