Web Analytics

বাংলাদেশ রেলওয়ে মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করে ঢাকা-কক্সবাজারে নতুন ট্রেনসেবা চালু করেছে। সোমবার ঢাকা রেলওয়ে স্টেশনের কমলাপুর থেকে বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শোভন চেয়ারের ভাড়া ৬৮৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনটিতে মোট আসন রয়েছে ৭০৬টি।

মন্ত্রী বলেন, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও লোকোমোটিভ ও কোচের স্বল্পতায় এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। নতুন সেবার আগে এ রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করত। নতুনটি যুক্ত হওয়ায় ট্রেনের সংখ্যা তিন জোড়ায় দাঁড়িয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার পথে ট্রেনটি ১২টি স্টেশনে থামবে এবং কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল হয়েছে। ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে এটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় পথে নির্ধারিত যাত্রাসময় ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং প্রতি রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।