Web Analytics

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) দেশের বিভিন্ন স্থানে আইএসপি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখা হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট এখন আর বিলাসী সেবা নয়, এটি ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি সেবা ও ডিজিটাল যোগাযোগের অন্যতম ভিত্তি। তিনি জানান, সম্প্রতি রাজধানীর ধানমন্ডি ও চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, ইন্টারনেট খাতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইন্টারনেট খাতে হামলা দেশের স্বার্থবিরোধী এবং এ বিষয়ে দ্রুত সরকারি ব্যবস্থা প্রয়োজন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।