ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনের ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোনো যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দেওয়ায় আয়োজক দেশ ভারত কেবল সভাপতির বিবৃতি প্রকাশ করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে। তেহরান চেয়েছিল, জোটটি যেন যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের নিন্দা জানায় এবং সংযুক্ত আরব আমিরাতকে সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগ তোলে।
ভারতের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ভিন্নমত ছিল। কেউ দ্রুত যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিয়েছে, আবার কেউ রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে। বেসামরিক মানুষের জীবন রক্ষা ও আন্তর্জাতিক জলপথে নিরাপদ বাণিজ্যের বিষয়ও আলোচনায় আসে।
বিবৃতিতে গাজাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয় এবং পশ্চিম তীর ও গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একত্রিত করার গুরুত্ব তুলে ধরা হয়। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিও সমর্থন করা হয়, যদিও গাজা প্রসঙ্গে একটি সদস্য দেশের আপত্তি ছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।