Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের স্কুল, হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এসব হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘প্রকৃত সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করে বলেন, তারা মানবিক নীতির তোয়াক্কা না করেই বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল অন্যদের সন্ত্রাসী বলে অভিযুক্ত করলেও তারাই নির্বিচারে মানুষ হত্যা করছে। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র সেখানে সামরিক অবরোধ আরোপ করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে ‘পুলিশের’ ভূমিকা নিতে চায়, তবে ইরান মার্কিন জাহাজ ডুবিয়ে দেবে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকায় যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।