Web Analytics

সুনামগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলে জেলার পাঁচটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়নি।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৩ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা তোফায়েল আহমদ খান পান ৯১ হাজার ১৭৬ ভোট। সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ৯৭ হাজার ৭৯২ ভোটে জয়ী হন, জামায়াত প্রার্থী এডভোকেট শিশির মনির পান ৫৭ হাজার ৮০৬ ভোট এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাছির উদ্দিনকে অভিনন্দন জানান। সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়ছর এম আহমদ ৯৬ হাজার ৬৬৬ ভোটে নির্বাচিত হন, বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পান ৪১ হাজার ৯৮৪ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির এডভোকেট নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোটে জয়ী হন, ১১ দলীয় জোটের এডভোকেট শামছ উদ্দিন পান ৭৪ হাজার ১৮ ভোট। সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোটে বিজয়ী হন, ১১ দলীয় জোটের আব্দুস সালাম আল মাদানি পান ৯৯ হাজার ৯২৮ ভোট।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।