Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় এই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, এটি জেলার ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছিল।

আইএসপিআর জানায়, গত ৭২ ঘণ্টার তীব্র গোলাগুলির পর ফিতনা আল-খাওয়ারিজ নামের ভারত-সমর্থিত গোষ্ঠীর ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ।

প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি বা এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।