Web Analytics

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব আপাতত না দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইরান ইসরাইলে হামলা চালানোর পর ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে অনুরোধ করেন পাল্টা আঘাত থেকে বিরত থাকতে, যাতে ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি সম্পন্ন করার জন্য আরও কিছু সময় পায়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে নেতানিয়াহু প্রথমে ট্রাম্পের অনুরোধের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত আংশিকভাবে সম্মতি জানান। মার্কিন কর্মকর্তারা জানান, সাম্প্রতিক এই ফোনালাপ আগের বৈরুতে হামলা নিয়ে উত্তপ্ত আলোচনার তুলনায় অনেক শান্ত ছিল। এক কর্মকর্তা বলেন, ট্রাম্প বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং ইসরাইল শিগগিরই হামলা চালাবে না।

ইসরাইলের চ্যানেল টুয়েলভ নিউজ জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এবং নেতানিয়াহু বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।