Web Analytics

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। চিঠিতে তিনি বলেন, ব্যক্তিগত মর্যাদার চেয়ে দেশের শিক্ষার্থী, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ধর্মেন্দ্র প্রধান জানান, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার তদন্ত সিবিআইয়ের কাছে দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনঃপরীক্ষার ঘোষণা দেয়। আগামী বছর থেকে পরীক্ষা সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকার, রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সমন্বয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

২১ জুনের পুনঃপরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ১৬ জুলাই প্রকাশিত ফলাফলকে সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফল করেছে। জন্তর মন্তরসহ বিভিন্ন স্থানের পরিস্থিতিতে অপশক্তির সুযোগ ঠেকানো, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের পড়াশোনায় মনোযোগী রাখার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।