Web Analytics

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর আগে তিনি জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল আনা হয়েছে। মশিউর রহমানের প্রশাসনিক অভিজ্ঞতা সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন খান মোহাম্মদ রেজা-উন-নবি, যাকে সম্প্রতি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে যুগ্মসচিব আশরাফুর রহমান দায়িত্ব পালন করছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।