Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, ২০২৭ সাল থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। রোববার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত আই ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তাঁর মতে, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে স্থানীয় পর্যায়ে দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হবে, স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। এটি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত ও ঢাকার ওপর রোগীদের নির্ভরতা কমাতেও ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মির্জা ফখরুল জানান, এলাকার স্বাস্থ্যসেবার মান বাড়াতে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। নেপাল সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চক্ষু পরীক্ষা ও চিকিৎসার আই ক্যাম্প আয়োজন করা হয়েছে বলেও তিনি বলেন। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের ক্যাম্প সম্প্রসারণের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।