অধিকৃত পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয় থেকে ইসরাইলি সেনাবাহিনীর হাতে আটক ২০ বছর বয়সী মার্কিন নাগরিক সামা সাফির মুক্তি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তিনি জানান, ভোর ৩টার দিকে ইসরাইলি নিরাপত্তা বাহিনী সাফির বাসায় গিয়ে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে নিয়ে যায়, যদিও সাফি জানিয়েছিলেন যে তিনি একজন মার্কিন নাগরিক।
এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় ভ্যান হোলেন ইসরাইলি সরকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেও ইসরাইলি কর্তৃপক্ষ মার্কিন নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করছে এবং অতীতে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন নাগরিক নিহত হলেও কোনো জবাবদিহিতা হয়নি।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি শিক্ষার্থীদের এ ধরনের গ্রেপ্তার ভীতি প্রদর্শনের অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনি সমাজকে চাপে রাখা। ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।