Web Analytics

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম।

পুলিশ জানায়, রঞ্জন চন্দ্র সচিবালয়ে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করা হয়। মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, সংশ্লিষ্ট ভাঙারির দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।