Web Analytics

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে কিছু ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। তিনি জানান, পরের বছর আরও কিছু কার্ড দেওয়া হবে এবং এভাবে আগামী তিন বছরে সবাই কার্ড পাবেন। কৃষক কার্ডও একই ধরনের পর্যায়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মন্ত্রী বলেন, বর্তমান সরকার অত্যন্ত মানবিক এবং সরকার প্রত্যেক মানুষের পাশে থাকবে। এ ক্ষেত্রে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী হোসেন আলী, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা এবং বন বিভাগের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের সেলাই মেশিন দেন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও চেক বিতরণ করেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।