গাজার উত্তরাঞ্চলে ট্যাংক বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা গুরুতর। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। শুরুতে হামাসের গ্রেনেড হামলার অভিযোগ তুললেও পরে আইডিএফ জানায়, ট্যাংকের ত্রুটিপূর্ণ শেল থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা। এদিকে সিরিয়ার গোলান মালভূমিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে, যিনি গাজায় ইসরাইলি অভিযানে অংশ নিয়েছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।