Web Analytics

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, শেরপুর-৩ আসনে মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ড একটি দলের সন্ত্রাসী হামলার ফল, যা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রমাণ। বৃহস্পতিবার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও সরকার এখনো সমান সুযোগের পরিবেশ তৈরি করতে পারেনি। বিএনপি বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের প্রচারে সন্ত্রাসী হামলা চালিয়ে বাধা সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন। হামিদুর রহমান আযাদ বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে সহিংসতার পথ বেছে নিয়েছে। তিনি মাওলানা রেজাউল করিমের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

হামিদুর রহমান আযাদ হোয়ানক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনি অফিস উদ্বোধনের মাধ্যমে প্রচার শুরু করেন এবং বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।