Web Analytics

বিশ্লেষকদের ধারণা, আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্যকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন যুদ্ধবিরতি ও আলোচনার কাঠামোতে ইসরাইলের প্রধান উদ্বেগগুলো অনুপস্থিত থাকায় তেলআবিবে হতাশা বাড়ছে। ঘোষিত ফ্রেমওয়ার্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা মধ্যপ্রাচ্যে তেহরানের মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন সীমিত করার কোনো স্পষ্ট ব্যবস্থা নেই। ইসরাইল আশঙ্কা করছে, নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে এবং সেই অর্থের একটি অংশ হিজবুল্লাহ ও হুথিদের মতো গোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে কী শর্ত থাকবে তা এখনও অস্পষ্ট। ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে এসব বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনের আগে নেতানিয়াহু রাজনৈতিকভাবে চাপে আছেন এবং জরিপে পিছিয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। পর্যবেক্ষকদের মতে, বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি হামলা রাজনৈতিকভাবে নেতানিয়াহুর জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল, যা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভণ্ডুলের প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন চুক্তি কার্যকর হলে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি তুলনামূলকভাবে আরও গ্রহণযোগ্য বলে মনে হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।