Web Analytics

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নাজিমনগর গ্রামের ১৩ যুবক ইটালি যাওয়ার উদ্দেশ্যে ২৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আবুধাবি, কুয়েত ও মিশর হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে ২৫ ফেব্রুয়ারি এক মাফিয়া চক্র তাদের জিম্মি করে। স্থানীয় দালালদের মাধ্যমে প্রতিজনের কাছ থেকে ১৩ লাখ টাকায় ইটালি পাঠানোর মৌখিক চুক্তি হয়েছিল। কিন্তু লিবিয়ার মাফিয়া চক্র প্রথমে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে ১২ লাখ টাকায় ছাড়ার কথা জানায়।

জিম্মিদের পরিবার জানায়, ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে মাফিয়া চক্র বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলছে। কেউ কেউ ইতিমধ্যে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে টাকা পাঠিয়েছেন। নূরু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া পালিয়ে গেলেও লিবিয়ার পুলিশের হাতে ধরা পড়ে জেলে বন্দী আছেন। স্থানীয় দালালরা ঘটনার পর থেকে পলাতক।

জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা গেছে, তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।