Web Analytics

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত চলা অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ ও অনুমোদনহীন ফুড কালার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। ফটিক জলকে ৩ হাজার, চারু আড্ডা, বাইটস অ্যান্ড ব্রিউ লাইফ বেকারি ও রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার করে এবং বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। শহীদিলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করা হয়।

অভিযানে কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখলেও খাবারের মান ও মনিটরিংয়ের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।