Web Analytics

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদির পূর্ব ও পশ্চিমাঞ্চল, রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরানে এসব হামলা চালানো হয়েছে।

হুথিদের ভাষ্য অনুযায়ী, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাস তানুরা তেল শোধনাগার, আরামকোর আবকাইক স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিগ তেল শোধনাগার এবং নাজরানে সৌদি সামরিক সদর দপ্তর। তবে হামলার এই দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

চলতি সপ্তাহে তেহরানে সৌদি আরব, ইরান, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে সংলাপের মাধ্যমে আঞ্চলিক বিরোধ মেটানোর বিষয়ে ঐকমত্য হলেও হামলার দাবি অব্যাহত রয়েছে। বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার পথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরে। এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদমুখী দুটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে। ধ্বংসাবশেষে এক সৌদি নাগরিক আহত এবং একটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।