Web Analytics

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৭১ বছর বয়সি পোপ চতুর্দশ লিওর ডান ফুসফুসের নিচের অংশ থেকে ক্যানসার আক্রান্ত অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের চিকিৎসা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচারটি হয়। এতে কোনো জটিলতা দেখা দেয়নি এবং অস্ত্রোপচার সফল হয়েছে।

অস্ত্রোপচারের পরের পরীক্ষায় পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসার শনাক্ত হয়। ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা পরীক্ষা করছেন চিকিৎসকেরা। পোপ জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা এটিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া ক্যানসার হিসেবে বিবেচনা করছেন।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। সুস্থ হয়ে উঠতে তাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। তার আগামী ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।