Web Analytics

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি হরমুজ প্রণালিতে নৌচলাচল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মিশরের আল-আলামিনে উচ্চপর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাতের কোনো পক্ষ যেন এই নৌপথ ব্যবহার করে অন্য পক্ষকে ‘ব্ল্যাকমেইল’ করতে না পারে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের পরিণতি শুধু উপসাগরীয় অঞ্চলেই নয়, বিশ্বের অন্যান্য স্থানেও গুরুতর ছিল। তিনি পরিস্থিতি আগের অবস্থায় ফেরানোর প্রত্যাশা জানান এবং হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো ধরনের হুমকি ও বাধার নিন্দা করেন।

ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তার জন্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রয়োজন এবং দেশটি আরও উত্তেজনা বৃদ্ধি বা সংঘাত প্রত্যাখ্যান করে। বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে এ অবস্থানের কথা জানান। এদিকে ইরান বলেছে, প্রণালী দিয়ে নতুন নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।