Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বেড়ে চলেছে। শনিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৫ ডলারে, যা এক সপ্তাহে ৩৪ সেন্ট বৃদ্ধি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পেট্রোলের দাম বেড়েছে ১ দশমিক ৪৭ ডলার। ক্যালিফোর্নিয়ায় গড় মূল্য সর্বোচ্চ ৬ দশমিক ১০ ডলার প্রতি গ্যালন।

পরিবহন খাতে ব্যবহৃত ডিজেলের দামও উদ্বেগজনকভাবে বেড়ে বর্তমানে প্রতি গ্যালন ৫ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর দিনে ছিল ৩ দশমিক ৭৬ ডলার। এই বৃদ্ধি পরিবহন শিল্পে চাপ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন ব্যয়, পণ্যমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।