Web Analytics

ফেনীর ছাগলনাইয়ায় জব্দকৃত বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী রিয়াজ উদ্দিন টিপুসহ তিনজন আহত হন। শনিবার টিপু স্থানীয় বিএনপি নেতা আলমগীর ছিদ্দিকীসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।

টিপুর অভিযোগ, সরকারের জব্দ করা বালু আলমগীর ছিদ্দিকী রাতের আঁধারে অবৈধভাবে বিক্রি করছিলেন এবং এ নিয়ে কথা বলার পর তাকে শহীদ মিনারের সামনে ডাকা হয়। সেখানে আলমগীরের নেতৃত্বে থাকা লোকজন হামলা চালায় বলে তিনি দাবি করেন। তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। আলমগীর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অসুস্থতার কারণে বিশ্রামে ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

এক প্রত্যক্ষদর্শী ২৫ থেকে ৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে কয়েকটি মাইক্রোবাস থেকে নামতে এবং পরে বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান বলে জানান। পুলিশ টিপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, তবে তাকে সঙ্গে থাকা লোকজন পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ হওয়ার আগেই নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, কাউকে তাৎক্ষণিক আটক করা যায়নি; এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অভিযোগটি তদন্তাধীন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।