Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, দেশের দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকট আলাদীনের চেরাগের মতো মুহূর্তে সমাধান করা সম্ভব নয়। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংকট নিয়ে চলমান আন্দোলনের সমালোচনা করে সালাম প্রশ্ন করেন, এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই গ্যাস-বিদ্যুৎ চলে আসবে কি না। তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে বিপুল পেট্রোল অপচয় হয়। বর্তমান সরকার মাত্র ছয় মাস আগে দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি সরকারকে সময় দেওয়া এবং সংকট মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানান। তাঁর দাবি, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন হয়নি।

কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দারা প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন। পুনর্ব্যবহৃত প্লাস্টিকের অর্থ প্রান্তিক মানুষের খাদ্য সহায়তায় ব্যয় করবে বিদ্যানন্দ। ডিএসসিসি গুলিস্তানে স্থায়ী স্টল চালু ও প্রতিটি ওয়ার্ডে উদ্যোগটি সম্প্রসারণের পরিকল্পনা করেছে। বিদ্যানন্দ আগামী এক বছরে ১০০ ভ্রাম্যমাণ প্রচারণায় এক লাখ কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।