Web Analytics

উন্নত ড্রোন হামলা মোকাবিলায় ২০ ধরনের প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে যৌথ পরীক্ষা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। ‘ব্ল্যাক স্যান্ডস’ নামে এই কর্মসূচিতে প্রথমবারের মতো বিভিন্ন ড্রোনবিরোধী ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষাগুলো কবে হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট তথ্য দেয়নি।

কর্মসূচিতে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা গবেষণা সংস্থার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়। আধুনিক চালকবিহীন আকাশযান বা ইউএভির হুমকি মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তি ও প্রতিরোধব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি সহযোগিতায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে পরীক্ষা পরিচালিত হয়।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর লক্ষ্য উন্নত ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। তারা জানায়, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরাইলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবেই ব্ল্যাক স্যান্ডস কর্মসূচি পরিচালিত হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।