বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ড. সাব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।
পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ বা আইইবির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।