Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা ও ঐতিহ্য উপেক্ষা করার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি। তিনি বলেন, অখণ্ড ভারতের অংশ থাকা বাংলাদেশ ১৯৪৭ সালের বিভাজনের পর পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়।

তিনি বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতা হঠাৎ অর্জিত হয়নি; এর পেছনে ১৯০ বছরের বঞ্চনা, কান্না, নির্যাতন ও সীমাহীন ত্যাগের ইতিহাস ছিল। দীর্ঘদিনের দুর্দশা থেকে জাতিকে মুক্ত করতে যারা ত্যাগ স্বীকার করেছিলেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে নানা ক্ষেত্রে বৈষম্য ও গভীর ব্যবধান সৃষ্টি হতে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পশ্চিম পাকিস্তানে তিনটি প্রদেশ এবং পূর্ব পাকিস্তানে একটি প্রদেশ থাকলেও জনসংখ্যায় পূর্ব পাকিস্তানই ছিল সংখ্যাগরিষ্ঠ; সংসদীয় আসনও সেই ভিত্তিতে নির্ধারিত হয়েছিল। তবু রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, শাসকগোষ্ঠীর এ অবস্থানের পরিণতি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গড়ায়। আন্দোলনটি বাঙালির জাতীয় চেতনা বিকাশে ভূমিকা রাখে এবং পরবর্তী স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের পথ সুগম করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।