Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশ আবার ফ্যাসিবাদের পথে হাঁটছে। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহত, আহত, পঙ্গুত্ববরণকারী, কারাবন্দি ও দেশ ছাড়তে বাধ্য হওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানান। শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন কোনো প্রচলিত দলের নেতৃত্বে হয়নি; এর কৃতিত্ব জনগণ ও তরুণ সমাজের। জুলাই শহীদদের কোনো দলের সম্পদ না ভেবে জাতির সম্পদ হিসেবে দেখার আহ্বানও জানান তিনি।

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন এবং জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান জামায়াত আমির। তিনি সরকারের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ করেন এবং গণভোটের রায় কার্যকরের দাবি তোলেন। শিক্ষাঙ্গনে আতঙ্ক, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসা এবং গ্যাসের দাম বাড়ানো নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।