Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নেওয়া হয়েছে—এমন খবরে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ সরকার বিষয়টি সম্পর্কে অবগত হলেও এ নিয়ে কোনো মন্তব্য করবে না। কুয়েতের সংবাদমাধ্যম আল জারিদা ১৫ মার্চ প্রকাশিত প্রতিবেদনে দাবি করে, ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর মোজতবাকে রাশিয়ায় নেওয়া হয়।

আল জারিদার প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে একটি সামরিক বিমানে করে মোজতবাকে মস্কো পাঠানো হয় এবং তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল ও দ্য সানও একই ধরনের দাবি প্রকাশ করেছে, যেখানে বলা হয় মোজতবা খামেনির পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি কোমায় থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন। তবে রাশিয়া এখনো তার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করেনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।